শিবগঞ্জে প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা
(বগুড়া) জেলা প্রতিনিধি : হাসান মাহমুদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ ডা. রেজওয়ানা সাকী (এমবিবিএস, গাইনি) প্রায় চল্লিশ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল হালিম, উপদেষ্টা আলহাজ্ব জিন্দা হাসান রিটন, ব্যবসায়ী মেজবাউল হক। সার্বিক সহযোগিতা করেন পল্লী চিকিৎসক আমিনুর ইসলাম, রেজাউল ইসলাম, মেহেদুল ইসলাম, শাহরুল ইসলাম, রাজু আহমেদ, বিপ্লব কুমার, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার ডন। এছাড়া শিক্ষার্থী দীপিকা রানী, চৈতি রানীসহ এলাকার বেশ কয়েকজন প্রবীণ এ আয়োজনে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রবীণ ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
What's Your Reaction?