মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির মোতােয়াল্লী এবং সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন মোঃ মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দেয়া হয়েছে
২৫ জুলাই শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন চট্টগ্রাম-১ মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। সরকারী অনুমোদন প্রাপ্ত কমিটির সুরা সদস্যদের নিয়ে মাদ্রাসা প্রধানের কার্যালয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা অডিটরিয়মে নয়দুয়ারীরা মাদ্রাসার নতুন মোতােয়াল্লী এবং সভাপতি নির্বাচিত লায়ন মোঃ মনিরুল ইসলাম ইউচুপের সংবর্ধনা অণুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর। প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি নুরুল আমিন। সভাপতিতত্ব করেন নয়দুয়ারী মাদ্রাসার মোতােয়াল্লী এবং সভাপতি নির্বাচিত লায়ন মোঃ মনিরুল ইসলাম ইউচুপ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন। অনুষ্ঠান শেষে য়দুয়ারী মাদ্রাসার মোতােয়াল্লী এবং সভাপতি নির্বাচিত লায়ন মোঃ মনিরুল ইসলাম ইউচুপের আয়োজনে হাজারো মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়।
What's Your Reaction?