বাসাইলে দানবীর আলহাজ্ব এমদাদ আলী খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

Apr 7, 2026 - 15:08
 0  7
বাসাইলে দানবীর আলহাজ্ব এমদাদ আলী খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
​টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রখ্যাত সমাজসেবক এবং দানবীর আলহাজ্ব এমদাদ আলী খান সাহেবের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমদাদ হামিদা ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুম এমদাদ আলী খান অত্র অঞ্চলের অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। যার মধ্যে উল্লেখযোগ্য হলো– বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ, আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়, বাসাইল ফোরকানিয়া মাদ্রাসা এবং বাইতুস-সালাম জামে মসজিদ (ছাতা মসজিদ)। 



এমদাদ হামিদা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান খান লাবু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি।

এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো: নুরুল ইসলাম, সদস্য সচিব আ. সবুর খান (চানু), পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজুল ইসলাম বিজয়, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া সহ কলেজের গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বরণ সভায় বক্তারা মরহুম এমদাদ আলী খানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। তারা বলেন, শিক্ষা বিস্তারে এবং সমাজসেবায় তার অবদান এই এলাকার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন, তা আজ হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার বাতিঘর হিসেবে কাজ করছে।

​আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোহাম্মদ নাসির মিয়া 
বাসাইল, টাঙ্গাইল 
০৭/০৪/২০২৬
০১৯২৬৮০৫৬০৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow