কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সম্মেলন প্রত্যক্ষনির্বাচনে গঠিত হচ্ছে জেলাকমিটি
শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি।
দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সম্মেলন ও কমিটি গঠন।
২০ সেপ্টেম্বর (শনিবার) কিশোরগন্জ শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে বিশাল মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনের উদ্বোধন করেন। কেন্দ্রীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, হাবিব উন নবী খান সোহেল,এম রাশেদুজ্জামান মিল্লাত,সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শাহ মোঃ ওয়ারেস আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, লায়লা বেগম। সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চার জন প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন বর্তমান সভাপতি মোঃশরীফুল আলম( আনারস), সহসভাপতি রুহুল হোসাইন( ছাতা) । সাধারণ সম্পাদক পদে মোঃ মাজহারুল ইসলাম( রিকশা), খালেদ সাইফুল্লাহ সোহেল ( ফুটবল), শফিকুল আলম (রাজন) ( মাছ) ও সাজ্জাদুল হক ( গোলাপফুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল।
What's Your Reaction?