ঘাটাইল সদর ইউনিয়নবাসীকে স্বপ্ন দেখাচ্ছেন তরুন উদ্যোক্তা ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান সাহেদ

May 23, 2026 - 14:02
 0  19
ঘাটাইল সদর ইউনিয়নবাসীকে স্বপ্ন দেখাচ্ছেন তরুন উদ্যোক্তা ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান সাহেদ
তরুন উদ্যোক্তা ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান সাহেদ

আল-আমীন,স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ  নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ২ নং ঘাটাইল (সদর) ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব ও কৃষিভিত্তিক শিল্পোদ্যোক্তা ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান সাহেদ। দীর্ঘদিন ধরে কৃষি, মৎস্য ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই মানবিক ব্যক্তিত্বকে ঘাটাইল সদর ইউনিয়নবাসী একজন সম্ভাবনাময় জনপ্রতিনিধি হিসেবেই দেখছেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র মানুষের কল্যাণে তার নিরলস কাজ ইতোমধ্যেই তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। শাহপুর গ্রামের সন্তান আশিকুজ্জামান সাহেদ একজন সফল ব্যবসায়ী হিসেবে “সরকার এগ্রো বিজনেস" প্রতিষ্ঠা করে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক অবদান রেখে চলেছেন। তিনি শুধু ব্যবসা করেই থেমে থাকেননি, বরং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নিজস্ব মৎস্য প্রকল্প পরিচালনার পাশাপাশি মানসম্পন্ন খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার এই উদ্যোগ স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করেছে এবং কৃষিনির্ভর অর্থনীতিতে নতুন গতি এনেছে। এলাকাবাসীর মতে, ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান সাহেদ তথা সরকার সাহেদের সবচেয়ে বড় গুণ হলো মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়ানো। অসহায় পরিবারকে আর্থিক সহায়তা, গরীব শিক্ষার্থীদের সহযোগিতা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান, অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তার অবদান ইউনিয়ন জুড়ে প্রশংসিত। স্থানীয়দের ভাষ্যমতে একজন জনপ্রতিনিধির মধ্যে যে সততা, নেতৃত্বগুণ ও মানবিকতা থাকা প্রয়োজন তার সবকিছুই রয়েছে আশিকুজ্জামান সাহেদের মধ্যে। শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি সম্পন্ন করেন। এর আগে বিজ্ঞান বাণিজ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট থেকে টেক্সটাইল ডিপ্লোমা অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা ইপিজেডে অবস্থিত সুনামধন্য একটি শতভাগ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চাকুরির গণ্ডি পেরিয়ে নিজেকে কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। শুধু দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও কৃষি ও মৎস্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে তিনি নিজের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে গবাদি পশুপালন ও মিঠা পানির মৎস্য চাষ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে তিনি আধুনিক কৃষি ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই অভিজ্ঞতা ভবিষ্যতে ঘাটাইলের গন্ডি পেরিয়ে সারাদেশে আধুনিক কৃষিতে ব্যাপক অবদান  ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউনিয়নর পরিষদ নির্বাচনে অংশ নিলে আশিকুজ্জামান সাহেদ হবেন তরুণ প্রজন্মের আস্থা এবং ভরসার প্রতীক।  কেননা, তিনি কেবলমাত্র  প্রতিশ্রুতির রাজনীতি করেন না।প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সাধারণ মানুষ মনে করছেন একজন শিক্ষিত, সৎ, উদ্যোক্তা ও সমাজসেবক নেতৃত্বে এলে ঘাটাইল সদর ইউনিয়ন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত মডেল ইউনিয়নে রূপ নেবে। ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাঁকে জনগণের আরও কাছাকাছি নিয়ে গেছে। তরুণ প্রজন্মের কাছে তিনি একটি অনুপ্রেরণার নাম। ব্যবসা, শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন ঘাটাইল সদর ইউনিয়নের নতুন আশার আলো। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশিকুজ্জামান সাহেদকে নিয়ে সাধারণ মানুষের মাঝে যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে তা প্রমাণ করে, ঘাটাইল সদর ইউনিয়নবাসী এবার একজন সত্যিকার জনদরদি, উন্নয়নবান্ধব এবং মানবিক নেতৃত্বের অপেক্ষায় রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow