সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সাতক্ষীরায় জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি

Nov 23, 2025 - 20:33
 0  39
সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সাতক্ষীরায় জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা ঃ  সাতক্ষীরা—২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে শনিবার সকালে বিশাল  মোটরসাইকেল র‌্যালি বের হয়।


২২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাসের গোলচত্ত্বর এলাকা থেকে এ র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি  বাইপাস সড়ক হয়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়। হাজারো মোটরসাইকেল শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে সড়কের দু’পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। র‌্যালিতে অংশনেন সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী ও সমর্থক। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত মোটরসাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ।
মুহাদ্দিস আব্দুল খালেক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের লক্ষ সাতক্ষীরাকে নৈতিক ও উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চালু হলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস ,দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।’
তিনি আরো বলেন, ‘তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, সাতক্ষীরাবাসী এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবেন। আমি নির্বাচিত জনগণে সেবক হয়ে কাজ করবো। 
র‌্যালিতে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, আসন পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক,শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোফারফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, শহর শিবির সভাপতি আর মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ—উদ্দীপনা দেখা যায়। সদর জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, ‘আজকের শোডাউন প্রমাণ করেছে সাতক্ষীরার মানুষ মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ।
২২/১১/২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow