বেগম খালেদা জিয়া জামালপুর থেকে ফিরত যাওয়ার পথে তাকে প্রেফতার করা হয়েছে-এড. ওয়ারেছ আলী মামুন 

Sep 11, 2025 - 21:09
 0  57
বেগম খালেদা জিয়া জামালপুর থেকে ফিরত যাওয়ার পথে তাকে প্রেফতার করা হয়েছে-এড. ওয়ারেছ আলী মামুন 

সাবেক তিনবাবের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮ তম কারামুক্তি দিবসে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড শাহ্ মোঃ ওয়ারেছ মামুন বলেন, এ দেশের গণতন্ত্র মুক্তির প্রয়োজনে এদেশের মানুষের মুক্তির প্রয়োজনে সেই বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখে গৃহিণী থেকে বেরিয়ে এসে দীর্ঘ ৮ টি বছর রাজপথে স্বৈরাচার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র মুক্তির সংপ্রানে নেতৃত্ব দিয়েছেন এই জামালপুরবাসি তার দৃষ্টান্ত। স্বৈরাচার পতনের আন্দোলনে জামালপুরবাসিকে  উজ্জীবিত করার জন্য উনি জামালপুরে এসেছেন। জামালপুর থেকে ফেরত  যাওয়ার পথেও তাকে প্রেফতার করা হয়েছে। 


আজ (১১) সেপ্টেম্বর বিকালে জামালপুর শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামের প্রাঙ্গণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৮ তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুর সদর উপজেলার বিএনপি ও শহর বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্টান অনুষ্ঠিত হয়। 


এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলার বিএনপির সভাপতি মোঃ শফিউর রহমান সফি ও  শহর বিএনপি সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। 

 

মেহেদী হাসান 

জামালপুর। 

১১-০৯-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow