মীরসরাই থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Sep 11, 2025 - 21:08
 0  55
মীরসরাই থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কমল পাটোয়ারী,মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :- মীরসরাই থানার উদ্যোগে ওপেন হাউজ ডে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  বিকালে মীরসরাই  থানা প্রঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনীতিবিদ, সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। ওপেন হাউজ ডে’তে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের সভাপতিত্বে এস আই জাহেদুল ইসলাম আরমান এর সঞ্চানালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নোমান আহম্মদ পিপি এম । তিনি বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রয়াস ছাড়া সফলতা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককেই নিজ নিজ অবস্থান থেকে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মীরসরাই পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শিহাব উদ্দিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হক নিজামী,সাবেক সভাপতি বিপুল দাশ, নিজামপুর সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু সমিতির মহাসচিব শ্রীমৎ শাসনবংশ মহাথের মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মীরসরাই পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । তাঁরা এলাকার চলমান সমস্যা যেমন—মাদকের ছড়াছড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা, কিশোর অপরাধ, সড়কে শৃঙ্খলার অভাব—নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


এছাড়া মীরসরাই থানা এলাকায় পূজা উদযাপন কমিটির সাথে মীরসরাই থানার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মীরসরাইকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন,মাদক ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ-জনতার একযোগে কাজের আহ্বান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow