কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আমিনুল সরদার গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আমিনুল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ।
সে কালকিনি উপজেরার গোপালপুর এলাকার আব্বাস সরদারের ছেলে। পুলিশ জানায়, গত ১৬-১১-২০২৫ তারিখ সকাল ৬ টা ৩০ মিনিটের সময় কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর ব্রীজের উপর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং মহাসড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ঘটনায় কালকিনী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়র হয়। কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা জানান, আমরা গোপন সংবাদের
ভিত্তিতে গোপালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করেছি। উক্ত মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
What's Your Reaction?