জামালপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর কর্মীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Nov 27, 2025 - 14:02
 0  15
জামালপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর কর্মীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খার ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। 

বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোটো ভাই ও জামালপুর-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ ও ভুক্তভোগী পরিবার। 

এসময় বক্তারা বলেন, গতকাল বিকেলে ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে বাড়ি ফেরার পথে শরিফুল ইসলাম ফরহাদের কর্মীদের উপর অর্তিকত হামলা করে দুর্বৃত্তরা৷ এতে আহত হয় অন্তত ৪ জন। এ ঘটনায় এখনো সেই দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়নি। তাই দ্রুত গ্রেফতার করার দাবি জানান তারা। 

অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আগামীতে আরও বড় কর্মসূচির করার হুশিয়ারী দেন বক্তারা। 

মেহেদী হাসান 
জামালপুর।
২৭-১১-২০২৫ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow