মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মুন্সীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে আব্দুল হান্নান মুন্সি নামের বীর মুক্তিযোদ্ধা মৃত্যু বরণ করেছেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে শেষ নিঃস্বাশ ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধার গ্রামের বাড়িতে ডাসার উপজেলা প্রশানের পক্ষ থেকে বাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন ও ডাসার থানা পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর ৩ আসনে বিএনপির সংসার সদস্য প্রার্থী আনিসু রহমান তালুকদার খোকন, মাদারীপুর ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আঃ হাকিম তালুকদার, কালকিনি উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আঃ মালেক হাওলাদার সহ মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিরা। পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
What's Your Reaction?