ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মনোরোগ ও নিউরো রোগীদেখা ফ্রি মেডিকেল ক্যাম্প

Nov 9, 2025 - 00:01
 0  49
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মনোরোগ ও  নিউরো  রোগীদেখা ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি: আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর আয়োজন মনোরোগ ও নিউরো রোগী দেখা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকালে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার কনসালটেশন সেন্টারে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মনোরোগ ও নিউরো রোগী ফ্রি ক্যাম্পে অর্ধ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন মনোরোগ বিশেষজ্ঞ ও সাইকোথেরাপিস্ট ডা. এ এইচ এম মোস্তফা কামাল সৈকত (এম.ডি. সাইকিয়াট্রি)। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম খান,পাবলিক রিলেশন অফিসার আবু হেনা মোস্তফা কামাল বুলবুল, মার্কেটিং ইনচার্জ আব্দুল হাকিম, মার্কেটিং অফিসার মো. ফজলুর রহমান ও শারমিন নাহারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow