ইসলামপুরে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা
১৩ নভেম্বর লকডাউনের প্রতিবাদে এ এস এম আব্দুল হালিম-এর নির্দেশে ইসলামপুরে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা মোড়ে পথসভায় মিলিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম। এ সময় আরও বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার,মাহাবুর আলম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী সংগঠন তথা তাদের দোসররা ১৩ নভেম্বরকে কেন্দ্র করে লকডাউনের ডাক দিয়েছেন, আমরা সেটিকে প্রতিহত করব। ইসলামপুর উপজেলা বিএনপি যেকোনো মূল্যে শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রতিটি পাড়া-মহল্লা,ইউনিয়নে ও ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবেন। শোভাযাত্রা ও পথসভায় উপজেলা ও ইউনিয়ন যুবদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মেহেদী হাসান জামালপুর। ১২-১১-২০২৫
What's Your Reaction?