ঠাকুরগাঁওয়ে ১৫ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নিজেদের একদিনের বেতন বাঁচিয়ে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

Jul 10, 2026 - 23:26
 0  5
ঠাকুরগাঁওয়ে ১৫ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নিজেদের একদিনের বেতন বাঁচিয়ে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি  ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদে কর্মরত ১৫ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নিজেদের একদিনের বেতন বাঁচিয়ে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন, তারা উপজেলা পরিষদের পতিত জমিতে ৫০০টি গাছের চারা রোপণ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর কর্মচারীদের এই মহতী উদ্যোগকে গভীরভাবে সাধুবাদ জানিয়েছেন। সবার জন্য গাছ, গাছের জন্য জীবন” স্লোগানকে সামনে রেখে সরকারেরর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা  জানিয়ে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন হরিপুর উপজেলার সরকারী কর্মচারীগণ। নিজেদের একদিনের বেতন জমিয়ে তারা উপজেলা পরিষদ চত্বরে আনাচে-কানাচে পরিত্যাক্ত ও পতিত জমিসহ রাস্তার পাশে বৃক্ষরোপণ করছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের কর্মচারী শহিদুল হক এর নেত্রীত্বে ১৫ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নিজ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের অব্যবহ্নত ও পতিত জায়গা গুলোতে বিভিন্ন প্রজাতির ৫শ’ গাছেন চারা রোপন করেন। উপজেলা পরিষদের কর্মচারী  সোহেল রানা, রবিউল ইসলাম, সুদেব, আব্দুল হাকিম, খলিল, পলাশসহ সকল কর্মচারীগণ সকলেই বলেন, আমরা বেতন কম পই তবু দেশের জন্য কিছু করতে চাই।  এক দিনের বেতন দিয়ে আমরাদের সংসার চলবে, আবার মাটিও সবুজ হবে। ২৫ কোটি বৃক্ষ রোপণে আমরাও শরিক হলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর এই উদ্যোগের ভূয়সী প্রমংসা করে বলেন, এই কর্মসূচি প্রমান করে দেশ গড়তে পদমর্যদা বড় কথা না, মানসিকতাই আসল। তাদের দেওয়া চারাগুলোই একদিন ছায়া দেবে আগামী প্রজন্মকে। মনসুর আহাম্মেদ  ঠাকুরগাঁও প্রতিনিধি  ০১৭০১১২৬৫৫৮

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow