ইটনায় দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন উপজেলা টাস্কফোর্স কমিটির কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারী ২০২৬ (সোমবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইটনা ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মোঃ রায়হানুল ইসলাম।
রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইটনা ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডাঃ বিধানচন্দ্র দেবনাথ, অফিসার ইনচার্জ ইটনা থানা মোহাম্মদ আবুল হাসিম, তামাক নিয়ন্ত্রণ সংগঠন কাইডস্ এর পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য শাহ সারওয়ার জাহান। অনুষ্ঠানে ৪০ জন অংশগ্রহণকারী ৪ টি গ্রুপে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সম্ভাব্য করনীয় নির্ধারণ করা হয়।
What's Your Reaction?