ধামরাইয়ে জমি দখলে বাঁধা দেওয়ায়  কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় সুষ্ঠ তদন্ত মাধ্যমে  আসামি দের ফাঁসির দাবিতে মানববন্ধন

Feb 25, 2026 - 14:38
 0  18
ধামরাইয়ে জমি দখলে বাঁধা দেওয়ায়  কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় সুষ্ঠ তদন্ত মাধ্যমে  আসামি দের ফাঁসির দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগের বিভিন্ন পদধারী নেতারা এখন ধামরাইতে ভূমিদস্যু চাঁদাবাজি কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এদের গ্রফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার এর মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী,, 
মঙ্গলবার (২৪ ফ্রেরুয়ারী) বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ধামরাই ফিলিং স্টেশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ঘটনায় মোঃ বাবুল বাদী হয়ে ৭জনকে আসামী করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৯। এর আগে গত ২১ ফ্রেরুয়ারী ধামরাই পৌরশহরের বড় চন্দ্রাইল এলাকায় এমন ঘটনাটি ঘটে।


মানববন্ধনে বাবুল হোসেন বলেন, আমার জমি ভুমিদুস্য দেলোয়ার হোসেন, বাচ্চু মিয়া ও শহিদুল ইসলাম জোর করে দখলের করার চেষ্টা করেন। আমি তাদের বাঁধা প্রদান করলে তারা আমার ভাই রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। তাদের প্রতিহত করতে গেলে আমার ভাতিজাদের মারধর করেন। ভুমিদুস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।


তিনি আরও বলেন, ভুমিদুস্য দেলোয়ার হোসেন, কুল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ- সাংগঠনিক সম্পাদক, বাচ্চু মিয়া কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহিদুল ইসলাম ধামরাই উপজেলা আওয়ামী ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow