এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শফিকুল জয়, চট্টগ্রাম থেকে ফিরে—
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চট্টগ্রাম এর উদ্যোগে ডিনার মিটিং, ডিজি ইলেক্ট–২০২৬ কে বরণ, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মানবিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি (সোমবার) নগরীর হোটেল আই সুইটের আধুনিক হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গভীর রাত পর্যন্ত কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব চট্টগ্রামের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ। প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম. বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. কুতুব উদ দৌলা (পিএআইপি, এলজি, পিএনপি), ডা. জবিউল হোসেন (এলজি, পিএনপি), ইলিয়াস জসিম (পিএনপি), নজরুল ইসলাম (এনআইআরডি), সরোয়ারুজ্জামান চৌধুরী (ডিজি, জেলা–৩), গোলাম কবীর (ডিজি ইলেক্ট–২০২৬, জেলা–৩), জাকির হোসেন (পিডিজি), মোহাম্মদ জামাল হোসেন (আইপিডিজি), জয় দেব (এলএম) ও এম. মোতাহার হোসেন (এলএম)।
এছাড়াও জেলা–৩ এর বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টসহ বিপুলসংখ্যক নবীন ও প্রবীণ এপেক্সিয়ানের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রয়াত মহিউদ্দিন শাহ আলম নিপু–এর স্মৃতিচারণ করা হয় এবং নতুন করে তিনজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
এ সময় এপেক্স বাংলাদেশের উন্নয়নে অবদান রাখায় জেলা–৩ এর সিনিয়র এপেক্সিয়ানদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে যুবরাজ চৌধুরী বলেন, “বড়দের সম্মান ও ছোটদের স্নেহের মধ্য দিয়েই এপেক্সের ঐক্য শক্তিশালী হয়। আমরা নতুন বছরে সবাইকে সঙ্গে নিয়ে এপেক্স ক্লাব অব চট্টগ্রামকে আরও গতিশীল করতে চাই।”
মানবিকতা, ঐক্য ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়ে সফলভাবে সম্পন্ন হয় এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
What's Your Reaction?