সভাপতি সাইফুল-সম্পাদক শরিফুজ্জামান, ঠাকুরগাঁওয়ে সালন্দর চৌধুরীহাট ব্যবসায়ী সমিতি গঠন
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর চৌধুরীহাট ব্যবসায়ী মালিক সমিতি গঠন করা হয়েছে। সাইফুল ইসলাম সফি সভাপতি ও শরিফুজ্জামান বাবুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার বিকেলে সালন্দর উচ্চ বিদ্যালয় হলরুমে সাধারণ সদস্যদের উপস্থিতিতে কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করেন প্রধান অতিথি সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী।
সভায় সালন্দর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোবারক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, আবু তাহেরসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্যের সন্মতিতে দুই বছর মেয়াদে সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। কমিটির নির্বাচিতরা হলেন সিনিয়র সহ সভাপতি আব্দুস সাত্তার, সহ সভাপতি এস এম মুর্শিদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক লতিফুর রহমান, সহ সাধারণ সম্পাদক আকবর আলী ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক হাকীম মো: ইমরান আলী, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন ও মকলেছুর রহমান রিপন, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো: রবিউল, প্রচার সম্পাদক তসিকুল আলম, সহ প্রচার সম্পাদক গোলাপ আলী, আইন বিষয়ক সম্পাদক জুয়েল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন ব্যবসায়ীদের সাথে নিয়ে সদস্যদের ও বাজারের উন্নয়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ সময় বাজারের কিছু কিছু সমস্যার কথা তুলে ধরা হলে যা স্থানীয় ভাবে এবং জন প্রতিনিধিদের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান বক্তারা। পরে নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ সদস্যরা।
What's Your Reaction?