মামলার বাদীকে দেশি অস্ত্রের মুখে মোবাইল ও এটিএম কার্ড ছিনতাই, "মামলা তুলে নেওয়ার হুমকি!"

Nov 23, 2025 - 21:46
 0  82
মামলার বাদীকে দেশি অস্ত্রের মুখে মোবাইল ও এটিএম কার্ড ছিনতাই, "মামলা তুলে নেওয়ার হুমকি!"

গত ১৮/১১/১৫ ইং তারিখ রোজ বুধবার আমি টাংগাইলে নিজ বাড়ীতে যাই নারান্দিয়া ইউনিয়ন কুরুয়াতে। ১৯/১১/২৫ ইং তারিখ সময় আনুমানিক বিকেল ৩ ঘটিকার সময় বাড়ী থেকে বের হ,ই বাড়ীর সামনে দোকান পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার মামলার আসামী নুরু, হাকিম ইকরাম, রনিং সহ, রাজিয়া, রুমি, সাদিয়া রুনিয়া সহ সি আর মামলার নং ১১৬৪/২৫ ১৪৩ /৩০৭/ ৩৮৫/৪৩৫/৪৩৬/৪২৭/১০৯/৫০৬ পেনাল কোড সংক্রান্তে বিরোধ চলিয়া আসিতেছে। মামলা তদন্তাধীন আছে। উক্ত মামলার শত্রুতার জের বিবাদীরা উক্ত মামলাটি বিজ্ঞ আদালত হইতে প্রত্যাহার করার জন্য হুমকী প্রদান করিয়া আসিতেছে। আমরা মামলাটি প্রত্যাহার করিতে রাজি না হওয়ায় উক্ত বিবাদীরা বিভিন্ন সময়ে এই বলিয়া হুমকী প্রদান করিতেছে যে, আমার স্বামীর মামলাটি প্রত্যাহার না করিলে বিবাদীরা আমাদেরকে খুন করিয়া লাশ গুম করে ফেলবে। গত ইং ১৯/১১/২০২৫ইং তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময়কুরুয়া সাকিনস্থ তিনরাস্তার মোড়ে জনৈক আলী আকবর এর মনোহারী সামনে আমাকে পাইয়া পূনরায় মামলাটি প্রত্যাহার করার হুমকী প্রদান করে। আমি মামলাটি প্রত্যাহার করিতে রাজি না হওয়ায় উক্ত বিবাদীরা আমার বাসার সামনে দাড়াইয়া আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মোবাইল ফোন, এটিএম কাড, চাবি নিয়া যায়, আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। ঐ সময় বীর মুক্তিযোদ্ধা ইমান মাষ্টার এবং বিশিষ্ট সমাজ সেবক জামাল তালুকদার ও ইমান মন্ডল এসে আসামীদের এবং তাদের পরিবারের হাত থেকে আমাদের রক্ষা করে। বিবাদীরা খুন জখমের হুমকী প্রদান করিয়া চলিয়া যায়। উক্ত বিবাদীরা প্রকাশ্যে হুমকী প্রদান করিতেছে যে, পরবর্তীতে সুযোগ মত পাইলে বিবাদীরা আমাকে সহ আমার পরিবারের লাশ ফেলে গুম করিয়া ফেলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow