টাঙ্গাইলে ডাকাতির মালামাল উদ্ধার করল পুলিশ
নুর আলম সুমন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। টাঙ্গাইলের গোপালপুরে তিন দিন আগে ডাকাতি হওয়া মালামালের আংশিক উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ধোপাকান্দি ইউনিয়নের বড়মা দক্ষিণপাড়া মৃত ময়েজ আলীর ছেলে সোহরাব হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে মালামাল গুলো উদ্ধার করেন গোপালপুর থানা পুলিশ। জানাযায় গত বৃহস্পতিবার গভীর রাতে নগদা সিমলা ইউনিয়নের খুরুরিয়া গোরস্থান মোড়ের মৃত চান্দে খানের ছেলে আয়ুব আলী খানের দোকানে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানে থাকা আনুমানিক ২ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। ডাকাতি হওয়া মালামালের মধ্যে ছিল গোখাদ্যের বস্তা, ফ্রিজ, কোমল পানীয় (কোক), চাউলের বস্তা, চিনির বস্তা সহ অন্যান্য পণ্য সামগ্রী। পরদিন শুক্রবার গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া আংশিক মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ বাড়ির লোক পালিয়ে যায়। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে। থানায় একটি ডাকাতি মামলা হয়েছে।
What's Your Reaction?