ডাসারে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিীদ
মাদারীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের আওতায় (পার্টনার) দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ডাসার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপীসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.সন্তোষ চন্দ্র চন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান প্রমুখ।
What's Your Reaction?