ভাড়ারিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সংগঠন সুসংগঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভাটি ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ-এর প্রত্যক্ষ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাড়ারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুদু বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ধামরাই সদর থানা বিএনপি’র আঃ সালাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ আনিস, ভাড়ারিয়া ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: রাকিব হোসেন, ১নং সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদল ওয়াসিম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক, রোয়াইল ইউনিয়ন বিএনপি আখতারুজ্জামান লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল সোলায়মান কবির মিল্টন, সিনিয়র সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা ছাত্রদল বক্তারা বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ত রাজনীতি সুসংগঠনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
What's Your Reaction?