মাদারীপুরে ব্যবসায়ীর বাড়ি তালাবদ্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে জালাল তালুকদার নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে তালাবদ্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর জালাল তালুকদারের বাড়ির সামনের পাকা সড়কে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হ। সংবাদ সম্মেলন শেষ সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানব বন্ধন করা হয়। ঘন্টা ব্যাপি মানব বন্ধনে কয়েকশ মানুষ অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, জালাল তালুকদার, মোঃ ইদ্রিস, হকিম সরদার, নাগর সরদার, শিরাজুল মুন্সি, আবদুর রব আকন, কাজী আবদুল মতিন, নজরুল আকন, হেমায়েত সরদার, আবদুল মোতালেব ও মনিরুজ্জামান। সংবাদ সম্মেলন জালাল তালুকদার অভিযোগ করে বলেন, আমার ক্রয়কৃত ৪৫নং গোপালপুর মৌজার ৬৫৪,৬৫৫ নং দাগের প্রায় ১০ শতাংশ জমিতে একই সঙ্গে দুইটি বসত ঘর নির্মাণ করি। এ বাড়ির চতুর পাশে বেড়া নির্মান করি। কিন্তু জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মীর কায়েশ ও তার লোকজন মিলে জালাল তালুকদারের বাড়ির ঘেটে তালাবদ্ধ করে দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ ঘটনায় জালাল তালুকদার বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং কোর্টে একটি মামলা করেছি।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত কায়েশ মীরকে পাওয়া যায়নি। এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) পল্লব জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?