চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Mar 14, 2026 - 23:41
 0  39
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।উপস্থিত অতিথি বৃন্দের মধ্যে  রমজানের ছুটিতে নিজ এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

১৩ মার্চ ২০২৬ রোজ শুক্রবার টাঙ্গাইল শহরে ভিক্টোরিয়া ফুড জোন এন্ড পার্টি সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইলের সম্মানিত সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন,  সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান খান,  অধ্যাপক পিনাকী দে, মাভাবিপ্রবি এবং উপস্থিত সদস্যদের অন্যতম আকর্ষণ জনাব শামীম আল মামুন, উপকমিশনার  ও বিভাগীয় কর্মকর্তা, কাসটমস এন্ড ভ‍্যাট, সিলেট। যিনি বর্তমান শিক্ষার্থীদের উজ্জ্বল  ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ পরামর্শ ও উৎসাহ দিয়ে সবার মাঝে অনুপ্রেরণা জুগিয়েছেন। 
এছাড়াও উক্ত সংগঠনের সিনিয়র ব্যক্তিবর্গ সকলেই উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow