সাভারের নূরে মাদীনা হাজী হাতেম আলী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

Mar 14, 2026 - 23:42
 0  13
সাভারের নূরে মাদীনা হাজী হাতেম আলী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

খলিল ,সাভার 

শনিবার বাদ আছর সাভার পৌর এলাকার ৮ নং ওয়ার্ড দক্ষিণ রাজাশন নূরে মাদীনা হাজী হাতেম আলী মাদ্রাসা এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সভাপতিত্ব করেছে করেছে অত্র মাদ্রাসার সভাপতি ও সাভার পৌর ৮ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী রানা শহীদ। সঞ্চালনা করেছে অত্র মাদ্রাসার মুহতামিম মুফতী মুমিনুর রহমান। শুভেচ্ছান্তে ছিলেন অত্র মাদ্রাসার মুতাওয়াল্লী জসিম উদ্দিন ও সেক্রেটারি আব্দুল হান্নান। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ মাদ্রাসার ছাত্র শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ , কবর বাসির জন্য শান্তি ও জান্নাত কামনা চেয়ে  দোয়া মোনাজাত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow