গোপালপুরে বিদ্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

Apr 4, 2026 - 21:26
 0  7
গোপালপুরে বিদ্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

নূর আলম সুমন, উত্তর টাঙ্গাইল প্রতিনিধি, টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস সহকারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোপালপুর থানাধীন মোহনপুর এলাকার খন্দকার আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আবুল কালাম আজাদ নিয়মিত দায়িত্ব পালন শেষে প্রতিদিনের মতো বিদ্যালয়ের দরজা-জানালা বন্ধ করে বাসায় ফিরে যান। তিনি অভিযোগে উল্লেখ করেন, চলতি বছরের ঈদুল ফিতরের পরদিন অর্থাৎ ২২ মার্চ রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের সাইনবোর্ড ভেঙে প্রায় ২ হাজার টাকার ক্ষতিসাধন করে। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে অবহিত করেন। তাদের পরামর্শে পুনরায় নতুন সাইনবোর্ড স্থাপন করা হয়। তবে পরবর্তীতে গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে অফিস সহকারী পুনরায় বিদ্যালয়ের সাইনবোর্ড অক্ষত রেখে বাসায় যান। পরদিন সকালে বিদ্যালয়ে এসে দেখেন, আবারও সাইনবোর্ডটি কেটে বা ভেঙে ফেলা হয়েছে, যাতে পুনরায় প্রায় ২ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরে প্রধান শিক্ষক ও কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গোপালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী আবুল কালাম আজাদ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow