মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে বৈশাখী শোভাযাত্রা, পান্তা ভাত পরিবেশন, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কালকিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক এস এম মাহবুব হোসেন ,কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম সোহাগ, কালকিনি উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারীর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
What's Your Reaction?