কয়রায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

May 1, 2026 - 18:36
 0  4
কয়রায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনার কয়রা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকাল ৪টায় কয়রা কপোতাক্ষ কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য র্্যালী কয়রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে গিয়ে শ্রমিক সমাবেশে মিলিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজি এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম। জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. সুজাউদ্দীন এবং উত্তর বেদকাশী ইউনিয়নের আমির মাস্টার নুর কামাল। প্রধান অতিথি বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই ন্যায্য মজুরি পরিশোধের আহ্বান জানান। পাশাপাশি ১৮৮৬ সালের ঐতিহাসিক মে দিবসকে শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক উল্লেখ করে শ্রমজীবী মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।## ১ মে ২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow