শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৬নং দিগলকান্দী ইউনিয়নের ২নং সাধুটি ওয়ার্ডে মোঃ আলী মেম্বারের উদ্যোগে এক দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান আয়োজক মোঃ আলী মেম্বার বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম এবং রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ মাসুদ, মুন্না, মোতালেব ও বাবুসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, দিগলকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মামুন, দিগর ইউনিয়ন বিএনপি নেতা আল-আমীনসহ দিগলকান্দী ইউনিয়ন বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের উন্নয়নে তাঁর ভূমিকা এবং জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সকলেই গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
What's Your Reaction?