বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম - নুরুল আমিন এমপি

May 1, 2026 - 18:37
 0  10
বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম - নুরুল আমিন এমপি

‎বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই প্রতিনিধিঃ ‎ ‎"একটি সমাজ , একটি রাষ্ট্র, একটি বিশ্ব বিনির্মাণে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। স্বাধীনতার পরে বাংলাদেশকে পুনরায় বিনির্মাণে শ্রমিকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। একটি রাষ্ট্র কখনো উন্নতির শিখরে পৌঁছাবে না যতক্ষণ শ্রমিকদের মূল্যায়ন করবে না। " শুক্রবার (১লা মে) মিরসরাই পাইলট স্কুল মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিকদল ও মিরসরাই উপজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম -১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এসব কথা বলেন। ‎তিনি আরো বলেন, পৃথিবীর সকল আন্দোলন সংগ্রাম সফল হয়েছে শ্রমিকদের অংশগ্রহণে। স্বাধীনতার পর থেকে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সব আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে ছিল এ শ্রমিকরা। তাদের ঘামে রচিত হয়েছে উন্নয়নের জয়যাত্রা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় শ্রমিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ‎ ‎উপজেলা শ্রমিক দলের সভাপতি দিদারুল আলম মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছালেক এর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর , উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার রুবেল, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow