সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

May 1, 2026 - 19:54
 0  9
সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।

 দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে মে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহা-পরিদর্শক মোঃ শাহিনুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহা পরিদর্শক সানতাজ বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শেখ মাছুম বিল্লাহ শাহিন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি অঅব্দুস সামাদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ জাহিদুর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেন। তাদের সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই বিশ্বব্যাপী পালিত হয় মহান মে দিবস। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সভায় শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে শ্রমিকদের বিভিন্ন সমস্যা কথা ও দাবি তুলে ধরেন জেলা প্রশাসকের সামনে এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সভা শেষে শ্রমজীবী মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক। এর আগে জেলা শ্রমিক দল, জেলা টাইলস নির্মান শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যান ফেডারেশন, হোটেল শ্রমিক কর্মচারী সমিতি, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, রং শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে সাতক্ষীরা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।## ০১.০৫.২৬,

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow