কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর ও মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া অনুষ্ঠিত

Jul 10, 2026 - 10:46
 0  14
কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর ও মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া অনুষ্ঠিত

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৮৯৫) সভাপতি মো. হাবিবুর রহমান-এর মৃত্যুতে শূন্য হওয়া পদে সংগঠনের কার্যক্রম সচল রাখতে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী সভাপতি শাহাদাৎ হোসেন মন্টু-কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও মরহুম সভাপতি মো. হাবিবুর রহমান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ শ্রমিক নেতা, কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের ভূতপূর্ব সভাপতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৫-এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুস শহীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. দ্বীন আল ইসলাম উজ্জ্বল। অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মরহুম হাবিবুর রহমান-এর শ্রমিক আন্দোলনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাৎ হোসেন মন্টু-এর নেতৃত্বে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। শেষে মরহুম মো. হাবিবুর রহমান-এর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow