সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও বর্ণাঢ্য আয়োজনে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তেজগাঁও ভূমি মন্ত্রণালয় থেকে প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
র্যালি শেষে তিনি জেলা প্রশাসক চত্বরে অনুষ্ঠিত ভূমি সেবা মেলার ১৬টি স্টল পরিদর্শন করেন। এসময় তিনি ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতাসহ জনসাধারণকে সেবা দেয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা নিবার্হী অফিসার অর্ণব দত্ত, সদর সহকারি কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ। এসময় সেখানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা, রাজনীতিবিদ, উপজেলার ভূমি কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।##
১৯.০৫.২৬
What's Your Reaction?