শিবগঞ্জে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

May 19, 2026 - 23:25
 0  4
শিবগঞ্জে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শিবগঞ্জ: উপজেলা প্রতিনিধি রায়হান আলী বগুড়ার শিবগঞ্জ ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ ইউনিয়নে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো: আব্দুল হাকিম মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: আব্দুল হাকিম মন্ডল বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের মেধার সঠিক বিকাশ ঘটাতে হবে।" ​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow