মাদারীপুরে ভাষা শহীদদের প্রতি এমপি খোকন তালুকদারের শ্রদ্ধা নিবেদন

Feb 21, 2026 - 22:52
 0  6
মাদারীপুরে ভাষা শহীদদের প্রতি এমপি খোকন তালুকদারের শ্রদ্ধা নিবেদন

মাদারীপুর প্রতিনিধি
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মাদারীপুর-৩ ( কালকিনি-ডাসার-মাদারীপুর সদর একাংশ) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। 
 শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কালকিনি উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এবং শহীদদের সম্মানে ১মিনিট নিরবতা পালন করা হয়। সংসদ সদস্যের  শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে কালকিনি উপজেলা প্রশাসন, ভূমি অফিস, থানা, পৌরসভার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের পরম শ্রদ্ধায় স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন, কালকিনি ওসি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারীসহ অন্যান্যরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow