আদালতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মাদারীপুরে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি
নিজের দোষ লুকানোর জন্য আদালতে মিথ্যা অভিযোগ দিয়ে সাধারন মানুষদেরকে হয়রানির প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের কালকিনি-রমজানপুর ২৪ঘর ইদগা মাঠের সামনের সড়কে ২৪ ঘর হাওলাদার বাড়ি ও এলাকাবসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা এ মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। সময় উপস্থিত ছিলেন নাজনীন বেগম, শুকতারা বেগম, রাশিদা বেগম, মুকুল বেগম, লাইলী বেগম, তাহিরা ইসলাম, আক্তার হোসেন বেপারী, আশরাফুল, রফিক মোল্লা, তারেক ও তুষার প্রমুখ।
নাজনীন বেগম, আশরাফুল ও আক্তার হোসেন বেপারীসহ বেশ কয়েজন ভুক্তভোগী তাদের বক্তব্যে বলেন, রমজানপু ইউনিয়ন যুবদল নেতা রাশেদ বেপারী সম্প্রতি তার একটি দোকানে তার নিজের শালিকে নিয়ে আপত্তিকের অবস্থায় আটক করেন স্থানীয় জনতা।
এই ঘটনায় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে বেশ কিছু প্রতিবাদ কারীদের নামে আদালতে দুইটি মামলা দায়ের করেন রাশেদ বেপারী। বক্তারা আরো জানান, রাশেদ বেপারী বিভিন্ন সময় স্থানীয় স্কুল ও কলেজ পুড়ুয়া শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন। এবং এতে বাধা প্রদান করলে ওই সকল শিক্ষার্থীদের পরিবারকে তিনি একাধিকবার মারধোর করেছেন এবং চাঁদা দাবি করেছেন বলে তারা জানান।
What's Your Reaction?