সরকারের পক্ষ থেকে হকারদের পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হবে না।

Aug 19, 2026 - 12:57
 0  7
সরকারের পক্ষ থেকে হকারদের পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হবে না।

খলিল সাভার 

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে বলিয়ারপুর রাস্তার দুইপাশ দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ দুর্গন্ধমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধনের কাজ  পরিদর্শন করে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম , সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম , আমিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালানসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ। প্রায় দুই দশক ধরে এ পথে চলাচলকারী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের অবসান ঘটিয়ে এলাকাটিকে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, খুব শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সৌন্দর্যবর্ধিত এ সড়কের উদ্বোধন করবেন। এই গুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। সাভার ও হেমায়েতপুরসহ মহাসড়কের দুইপাশের  হকার উচ্ছেদ এর বিষয় প্রশ্ন করলে তিনি জানান সরকারের পক্ষ থেকে হকারদের পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow