মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ৩ জনকে সাজা দিয়েছে
কিশোরগঞ্জ প্রতিনিধি ।
কিশোরগঞ্জ, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর "ক" সার্কেল কর্তৃক মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ০৬ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ০৩ জনকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়।
১৭/০৮/২০২৬ খ্রি. সময়ঃ ১৬:৩০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন সগড়া এলাকাস্থ জামান সাহেবের পরিত্যক্ত বাড়ির ভিতর হতে ০১।মোঃ অমিত হাসান (২২) গ্রেফতার , পিতা: খোকন মিয়া, সাং- গাইটাল,থানা:কিশোরগঞ্জ সদর,জেলা - কিশোরগঞ্জ, ০২। রিপন (২১)গ্রেফতার , পিতা: রজব আলী, সাং- দক্ষিণ লতিবাবাদ, থানা: কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জ, ০৩। শফিক (২৪), পিতা- মৃত. আনিছ, সাং- গাইটাল, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জ কে আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে উপ- পরিদর্শক জনাব মো: ওবায়দুল্লাহ খান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাজামিন ফজলে রাব্বি নিকট প্রসিকিউশন দায়ের করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী ০৩ (তিন) জনকে ০৭ (সাত) দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা করে মোট ৩০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
What's Your Reaction?