যুবদের কাজে জিডিপি তে অবদান রয়েছে। যুব কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে জেলাপ্রশাসক 

Oct 29, 2025 - 19:27
Oct 29, 2025 - 19:29
 0  64
যুবদের কাজে জিডিপি তে অবদান রয়েছে। যুব কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে জেলাপ্রশাসক 

কিশোরগঞ্জ প্রতিনিধি। 

যুব নেতৃত্ব বিকাশ ঘটাতে হলে যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠন সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। বেকার যুবদের আত্নকর্ম সংস্থান সৃষ্টিতে যুব সংগঠন গুলি প্রশিক্ষণ দিয়ে ব্যাপক ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রফেশনাল ট্রেডে তারা কর্মসংস্থান তৈরি, প্রত্যক্ষ হাতের কাজ, হস্তশিল্প, সেলাই,পোশাক তৈরী সহ বিভিন্ন কাজে যুব মহিলারা এখন এগিয়ে। যুবদের উদ্যোগ জিডিপিতেও অবদান রাখছে। যুব রা বর্তমানে মোবাইল ও মাদক ও অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে পড়ছে। এটা দেশ ও জাতির জন্য বেদনা দায়ক। যুব উন্নয়নের যেকোন উদ্যোগে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০২৪-২৫ অর্থবছরে  অনুদান প্রাপ্ত যুব সংগঠন সমূহের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক( যুগ্ন সচিব)ফৌজিয়া খান প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন। 


২৯ অক্টোবর ২০২৫ খ্রীঃ( বুধবার)সকাল ১১টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ এর উপ পরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মিজাবে রহমত। 


সভায় ১২ টি যুব সংগঠন এর মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। 
১ টি যুব সংগঠন কে বিশেষ অনুদান হিসেবে ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow