সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড, প্রচন্ড ধোয়ায় ফায়ারসার্ভিস কর্মীসহ অনেকেই অসুস্থ্য
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ১০তলা বিশিষ্ট্য ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার লিকেজের পর বিস্ফোরন ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, এ ঘটনায় কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রচন্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মী ও হাসপাতালে ভর্তি রুগীসহ অনেকেই অসুস্থ্য হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে জোহরের নামাজের সময় হাসপাতালের নিচতলায় হঠাৎ বিকট শব্দে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা তীব্র আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। বিষাক্ত ধোঁয়ায় বেশ কয়েকজন রোগী ও ফায়ার সার্ভিস কর্মীরা অসুস্থ হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রচন্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মী ও রুগীসহ অনেকেই অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত রোগীদের উদ্ধার করে পাশ্ববর্তী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন হাসপাতালে নেওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, অগ্নিকান্ডের পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ফায়ার সার্ভিস, বিজিব এবং পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রচন্ড ধোয়ার কারইে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সাতক্ষীরায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রন কাজ শুরু করেন। পরবর্তীতে আরো চারটি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। তবে, এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্লিস হাসপাতালের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার বিশ^াস জানান, নিচ তলায় আগুন লাগার খবর শুনে আমরা তিনতলা থেকে নিচে নেমে আসি। এরপর রোগীদের দ্রুত সরিয়ে অন্যত্র নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি এবং পুলিশের সদস্যরা পৌছে টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।## ০৪.০৮.২৬,
What's Your Reaction?