রাণীশংকৈলে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

Nov 12, 2025 - 22:04
 0  39
রাণীশংকৈলে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধর্মগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান (৫০), তিনি সম্পদবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে; একই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান (৪০), তিনি এনামুল হকের ছেলে; বাচোর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মৃত বজির উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সারোয়ার লিয়ন (৩২)। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।”পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর বুধবার সকালে তাঁদের ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে। মামলাটি রাণীশংকৈল থানায় জিডি নং ১৬ ও মামলা নং ২ হিসেবে নথিভুক্ত রয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, “আইন তার নিজস্ব গতিতে চলুক, তবে যেন নির্দোষ কেউ হয়রানির শিকার না হয়।” হুমায়ুন কবির রাণীশংকৈল ঠাকুরগাঁও ০১৮২৩৩৪০০২২ তাং ১২/১১/২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow