বায়োজিন এর উদ্যোগে মেলান্দহে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বায়োজিন এর উদ্যোগে মেলান্দহের বন্দরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বন্দরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ২ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন,নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা ও স্বেচ্ছাসেবী সরকার জাকিরুল।
এসময় বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করে, তবে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখা সম্ভব হবে। বায়োজিন এর উদ্যোগে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
এ ধরনের কর্মসূচি শুধু বৃক্ষরোপণে সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।
মেহেদী হাসান
জামালপুর।
০৮-০৬-২০২৬
What's Your Reaction?