একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করে তুলেছে----সাতক্ষীরায় জামায়াতের বির্নাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা দেখেছি একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করেছে। জুলাই বিপ্লব পরবর্তীতে নতুন বাংলাদেশে মাত্র দেড় বছরে চাঁদাবাজি, টেন্ডার বাজি, কৃষকের টাকা আত্মসাত করাসহ নানা অপকর্মে জড়িত তারা। যাদের কাছে আমাদের সম্পদ নিরাপদ নয়, এমন ব্যক্তিকে আমরা নেতা বানাবো না। তিনি বলেন, বিগত সময়ে সাতক্ষীরায় চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। জুলুম নির্যাতনে এখানে আমাদের ৪৮ জন ভাই শহীদ হয়েছেন। কিন্তু কখনও তারা বাতিলের সাথে আপোষ করেননি। তিনি এসময় আগামী নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বকে উপহার দেওয়ার আহ্বান জানান। শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তেব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম আরো বলেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না। যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, সম্পদ নিরাপদ, মা বোন নিরাপদ তাদেরকেই আমরা বেছে নেবো। শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। এসময় আরও বক্তব্য রাখেন, খুলনা অঞ্চলের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমানসহ অন্যান্য নেতারা।## ০৭.০২.২৬
What's Your Reaction?