মাদারীপুরে ‘জুলাই বিপ্লব’র দেয়ালিকা ও চিত্র প্রদর্শনী

Aug 5, 2025 - 20:01
 0  49
মাদারীপুরে ‘জুলাই বিপ্লব’র দেয়ালিকা ও চিত্র প্রদর্শনী

মাদারীপুর প্রতিনিধি “আমার চোখে জুলাই বিপ্লব” এ প্রতিপাদ্যকে হৃদয়ে ধারন করে মাদারীপুরে দিনব্যাপী জুলাই বিপ্লবের দেয়ালিকা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে সকাল থেকে বিকেল ৫টা পযর্ন্ত মাদারীপুর লেকপার্ক সমন্বিত অফিস হলরুমে দেয়ালিকা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াছমিন আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ নাইমূল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুল আলম, মাদারীপুর জেলা পরিষদের র্নিবাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, ,মাদারীপুর সদর উপজেলা র্নিবাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবির, প্রশাসনিক কমকতা ইয়াসমিন আক্তারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow