মীরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা
কমল পাটোয়ারি,মীরসরাই প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের হিঙ্গুলী আজমনগর খাল থেকে অবাধে অ*বৈ*ধ*ভা*বে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। স্বদেশ প্রতিদিনের মীরসরাই প্রতিনিধি সাংবাদিক জাবেদ হোসাইন অ*বৈ*ধ বালু উত্তোলনের ভিডিও ধারণ করতে গেলে, বালু উত্তোলনের কাজে নিয়োজিত ইউছুব নামে এক ব্যক্তি সাংবাদিক কে বাধা দেয় এবং মোবাইল নিয়ে হাতাহাতি করে।
আজম নগর খাল থেকে অ'বৈ'ধ বালু উত্তোলনের ফলে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি এবং হুমকিতে আছে খালের উপর ব্রিজ।
What's Your Reaction?