নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফাইনালে সাতক্ষীরা পৌরসভার দাপুটে জয়

May 5, 2026 - 21:40
 0  12
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফাইনালে সাতক্ষীরা  পৌরসভার দাপুটে জয়

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সাতক্ষীরা পৌরসভার দল ও কলারোয়া উপজেলার দল মুখোমুখি হয়। রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় পৌরসভার দল। নির্ধারিত সময়ে তারা ২-০ গোলে কলারোয়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে পুরো মাঠ ছিল প্রাণবন্ত। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী এবং নির্বাহী প্রকৌশলী এম নূর আহম্মদ, স্টোর কিপার মীর নাসির আলী, প্রধান সহকারী মোঃ রবিউল আলম লাল্টু (অঃ দাঃ) খেলায় কোচের দায়িত্ব পালন করেন লিয়াকাত হোসেন অরুণ, সহকারি কোচের দায়িত্ব পালন করেন সিরাজ উদ্দিন খান। খেলায় ম্যানেজারের দায়িত্ব পালন করেন উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow