কয়রায় ৪র্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Jul 5, 2026 - 18:51
 0  8
কয়রায় ৪র্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কয়রা(খুলনা) প্রতিনিধি :
খুলনার কয়রায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে  ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় শিশুটির চিৎকার শুনে এগিয়ে আসা ভুক্তভোগীর মায়ের পিড়ির আঘাতে আহত হন অভিযুক্ত সাইফুল মোল্লা (৪৫)। পরে খবর পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার বিকেলে শিশুটি প্রতিবেশী সাইফুল মোল্লার বাড়ির সামনে খেলছিল। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না। হঠাৎ বৃষ্টি শুরু হলে শিশুটি ওই বাড়ির বারান্দায় আশ্রয় নেয়। এ সময় সাইফুল মোল্লা শিশুটিকে পিঠা খাওয়ানোর কথা বলে ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুটির চিৎকার শুরু করলে তার মা এগিয়ে আসেন এবং মেয়েকে সেখানে দেখতে পান। তখন একটি কাঠের পিড়ি দিয়ে সাইফুলের মাথায় আঘাত করে মেয়েকে উদ্ধার করেন তিনি।আজ রোববার এ ঘটনায় শিশুটির বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। 
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow