মিরসরাইয়ে বৈশাখী টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন 

Dec 30, 2025 - 16:51
 0  21
মিরসরাইয়ে বৈশাখী টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বৈশাখী টেলিভিশনের ২১ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে । ২১ বছর পদার্পণ উপলক্ষে মিরসরাই উপজেলা প্রেসক্লাবে কেক কাটা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে  শোভাযাত্রা, আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছেন চট্টগ্রাম -১ মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট সাইফুর রহমান, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, এনসিপির চট্টগ্রামের সংগঠক সোহরাব হোসেনসহ বিশিষ্টজনরা। তাঁরা বলেন, বৈশাখী টেলিভিশন মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চা ও অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদের দ্বারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow