কিশোরগঞ্জে যুব দিবস উপলক্ষে যুব দপ্তরের দিনব্যাপী আনন্দঘন শো কর্মসূচি অনুষ্ঠিত
কিশোরগন্জপ্রতিনিধি।
প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি- প্রতিপাদ্য কে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয় ও জেলা প্রশাসন এর সহায়তায় দিনব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত হয়।
১২ আগষ্ট ২০২৫ খ্রিঃ( মংগলবার) যুব ভবন চত্বরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইমরানুল হক।
যুব উন্নয়ন অধিদপ্তর,কিশোরগঞ্জের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সভাপতি খালেদ ইসলাম জুম্মন, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আতহার আলী, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ সদর উপজেলা কর্মকর্তা মোঃ নজরল ইসলাম সহ স্হানীয় গণমাধ্যম কর্মী, আত্নকর্মী,যুবসংগঠক ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন ইভ্যান্টে উপস্থিত ছিলেন।
What's Your Reaction?