শিক্ষকদের চলমান কর্মবিরতিতে কোন প্রকার নোটিশ ছাড়াই সাতক্ষীরার সরকারি স্কুল গুলোতে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা, অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষোভ

Dec 2, 2025 - 22:57
 0  19
শিক্ষকদের চলমান কর্মবিরতিতে কোন প্রকার নোটিশ ছাড়াই সাতক্ষীরার সরকারি স্কুল গুলোতে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা, অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষোভ

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে সাতক্ষীরার চারটি সরকারি বিদ্যালয়ে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা। কোন প্রকার নোটিশ ছাড়াই পরীক্ষা বন্ধ করে দেয়ায় অধিকাংশ শিক্ষার্থীরা পড়েন বিপাকে। একপর্যায়ে, অভিভাবকরা বিদ্যালয়ের গেটের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে নিরুপায় হয়ে তাদের সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যান। অভিভাবক ও শিক্ষার্থীরা এসময় ক্ষোভ প্রকাশ করেন। তবে, শিক্ষকরা বলছেন, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মবিরতি প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এবং দাবি পূরণ না হলে তারা চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন শিক্ষকরা। এদিকে, হতাশা এবং ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, শিক্ষকদের দাবি থাকতেই পারে কিন্তু কোন প্রকার নোটিশ ছাড়াই পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করা মোটেও ঠিক হচ্ছে না। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, মানসিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। অনিশ্চয়তার মূখে পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যত। সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু জানান, একজন শিক্ষক হিসেবে শিক্ষকদের দাবির সাথে একমত। কিন্তু পরীক্ষা বন্ধ করে এধরনের আন্দোলন মোটেও ঠিক হচ্ছে না। বাচ্চাদের উপকরণ বানিয়ে আন্দোলনটাকে এক সাথে না করার পরামর্শ তার। উল্লেখ্য ঃ সাতক্ষীরার যে চারটি সরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনেও পরীক্ষায় অংশ নিতে পরিননি সে বিদ্যালয় গুলো হলো, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় ও শহীদ আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।## ০২.১২.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow